
বগুড়া শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা|
সোমবার সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়| মানববন্ধনে স্থানীয় শিক্ষাবিদ, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা অংশ নেন| মানববন্ধনে বক্তারা জানান, ২০০১সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থানটিতে বর্তমান বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হোক|
উল্লেখ্য তৎকালীন সময়ে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকাটি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল|
মানববন্ধনে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার, সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, বগুড়া জেলা ¯ে^চ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি বাদশা সরকার, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাদলা ইউপি চেয়ারম্যান আতিক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাফর আলমগীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ¯ে^চ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন জামায়াত নেতা মাওলানা আব্দুস ছালাম সহ সহস্রাধিক স্থানীয় জনগণ|
মন্তব্য