নাটোর প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

ছবি : এই নাটোর

নাটোরের লালপুরে ‘সাজিদ জুট মিলস্’-এ সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার শরিফুল হক।

তিনি জানান, মামলা দায়েরের পর দ্রুততার সঙ্গে তদন্ত করে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম।

উল্লেখ্য, গত ৩০ মে রাতে লালপুর থানার অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত জুট মিলটিতে ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে আটকে রাখে এবং প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়। এই ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর পুলিশের একটি দল তদন্তে নামে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামাণিক (৪৬), মো. সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. আব্দুল খালেক (৩৪) ও মো. সাগর শেখ (২২)।

উদ্ধারকৃত মালামাল ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৩০০ কেজি তামার তার, ডাকাতির মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং ১টি ব্যাটারি চালিত চার্জার ভ্যান,৫টি মোবাইল ফোন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০