সিংড়া প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

ছবি : এই নাটোর

টোলের নামে মহাসড়কে চাঁদাবাজি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সেই খবর নজরে আসে নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি’র পরবর্তীতে তার নির্দেশনায় নাটোরের সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) দুপুরে ইজারা বাতিলের ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

ইউএনও জানান, গত শনিবার নাটোরের সিংড়ায় বাস টার্মিনাল ইজারা নিয়ে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ট চালকেরা এমন শিরোনামে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হয়।

সংবাদে তুলে ধরা হয় বাস টার্মিনাল ইজারা নিয়ে নিয়মের তোয়াক্কা না করে মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে চাঁদা তোলা হয়। পরে তদন্ত করে ঘটনার সত্যতা মেলে। সংবাদটি জেলা প্রশাসক আসমা শাহীন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুসহ পুলিশ সুপারের নজরে আসে। পরে সবার সম্মিলিত সিন্ধান্ত মোতাবেক বাসটার্মিনালের ইজারা বাতিল করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ এপ্রিল থেকে আগামী এক বছরের জন্য ১৬ লাখ ৫৫ হাজার টাকায় সিংড়া বাস টার্মিনাল ইজারা দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ইজারায় নির্দিষ্ট স্থান থেকে টোল আদায়ে দেয়া হয় ১৬টি শর্ত। কিন্তু ইজারাদার হুমায়ুন কবির ইজারার শর্ত ভঙ্গ করে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছিল।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০