​মো. আবদুস ছালাম , আত্রাই (নওগাঁ)
২৩ জুন ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

বাউল শাহিন

কৈশোরের সেই মনের অজান্তে গুনগুন করে গাওয়া গানই আজ জীবনের ধ্যান-জ্ঞান হয়ে উঠেছে নওগাঁর আত্রাই উপজেলার ভঁড়তেঁতুলিয়া গ্রামের সন্তান বাউল শাহিনের। নদী-মাতৃক এই জনপদের মাটির সুর বুকে ধারণ করে তিনি আজ শুধু নিজ এলাকাতেই নন, বরং বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের বিভিন্ন প্রান্তে গান গেয়ে কুড়াচ্ছেন ব্যাপক সুনাম। ​বাউল শাহিন আত্রাই উপজেলার ভঁড়তেঁতুলিয়া গ্রামের মো. আব্দুস সামাদ বাবলুর ছেলে।

মা, বাবা, স্ত্রী ও এক পুত্র সন্তানকে নিয়ে তাঁর পরিবার। পারিবারিক ও সংসারের নানা টানাপোড়েনের মাঝেও মাটির গানকে ভালোবেসে আজ তিনি একজন জনপ্রিয় বাউল শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ​তাঁর সংগীতে আসার গল্পটা বেশ চমৎকার। শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণের পরই শাহিন বুঝতে পারেন গানই তাঁর জীবনের সবকিছু। এরই মাঝে তিনি যুক্ত হন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘রঙধনু একাডেমি’র সাথে। সেখানেই মূলত তাঁর গানের হাতেখড়ি।

এরপর তিনি সান্নিধ্য পান বাংলাদেশ টেলিভিশনের খ্যাতনামা গীতিকার ও সুরকার আনিসুর রহমান আনিসের। শ্রদ্ধেয় এই শিক্ষাগুরুর হাত ধরেই বাউল শাহিনের সংগীত জগতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু। ​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাউল শাহিন বলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু আনিসুর রহমান আনিস স্যার আমাকে হাত ধরে সংগীতে এনেছেন।

তিনি সাহায্য না করলে হয়তো আমার পক্ষে বাউল সাধনা করা সম্ভব হতো না। প্রথম দিকে যখন স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতাম, তখন থেকেই বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দারুণ অনুপ্রেরণা পেতাম। মাঝে সংসার ও পারিবারিক টানাপোড়েনের কারণে বহুবার ভেবেছি সংগীত জগৎ হয়তো আমার জন্য নয়, কিন্তু গুরুজি ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় গান আজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।

​নিজ এলাকায় স্টেজ প্রোগ্রাম দিয়ে গানের যাত্রা শুরু হলেও বাউল শাহিন তাঁর জাদুকরী কণ্ঠের জাদু ছড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাঁর সংগীত জীবনে আসে এক বড় সাফল্য। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙের বাজার’-এ গান গাওয়ার সুযোগ পান তিনি।

দেশের বিখ্যাত সংগীত সম্পাদক হাসান মতিউর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানে গান গেয়ে ব্যাপক প্রশংসিত হন শাহিন। ​সংগীতের এই দীর্ঘ পথচলায় নিজের অনুপ্রেরণার কথা স্মরণ করে শাহিন আরও বলেন, আমার সংগীতে আসার পেছনে যিনি সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও ভালোবাসা দিয়েছেন, তিনি হলেন বাংলাদেশের কিংবদন্তি বাউল শিল্পী রিঙ্কু কাকা। উনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। উনাদের মতো গুণী মানুষের সহযোগিতা ও অনুপ্রেরণায় আজ আমি বাউল শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা পাচ্ছি।

বর্তমানে দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলেও বাউল শাহিনের প্রোগ্রাম নিয়ে কথাবার্তা চলছে। আত্রাইয়ের কৃতি সন্তান বাউল শাহিন আগামীতে বাউল গানকে আরও উঁচুতে নিয়ে যেতে চান। এই মাটির শিল্পী তাঁর সুরের জাদু টিকিয়ে রাখতে এবং আগামী দিনে আরও দূর এগিয়ে যেতে দেশবাসী ও সকলের দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করেছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

সিংড়ায় দুর্ঘটনায় নিহত তিন পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেমস গ্রেফতার

১০

নওগাঁয় এমপি জাহিদুর ইসলাম ধলু উদ্যোগে রাস্তার উন্নয়ন, উপকৃত ৬০ পরিবার

১১

বাঘায় পুলিশের অভিযানে গাঁজার গাছ সহ আটক ১

১২

বৌদ্ধ বিহারে বিদেশি পর্যটকের সঙ্গে অসদাচরণ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

১৩

সালাহর নেতৃত্বে ইতিহাস গড়ল মিসর, বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ

১৪

বানিয়াচংয়ে ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ

১৫

বাঘার আড়ানীতে নালা খননের উদ্বোধন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

১৬

নওগাঁ শহরে দুই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৭

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আত্রাইয়ে বিট পুলিশিং সচেতনতা মূলক সভা

১৯

নলডাঙ্গায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

২০