
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতি ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ২০২৬ ইং বিকেলে শোডাউনটি বাউসা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সামগ্র বাউসা ইউনিয়নের ঘুরে শোডাউনটি শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনের নেতৃত্ব দেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, বাউসা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাজিব আহম্মেদ মণ্ডল এবং বাঘা উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব আরিফুর ইসলামসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতারা তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
পাশাপাশি তারা আওয়ামী লীগের রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা ও তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেই সাথে নিষিদ্ধ আ.লীগকে হুশিয়ারি দিয়ে বলেন তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করলে কঠিন হস্তে তা মোকাবেলা করা হবে শেষে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।
শোডাউনকে কেন্দ্র করে বাউসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
মন্তব্য