লালপুর প্রতিবেদক
২৭ জুন ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি : এই নাটোর

নাটোরের লালপুর উপজেলায় লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এক আন্তরিক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত ১০ লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ (পাপ্পু), লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম (রবি) এবং বণিক সমিতির নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ মাজদার হোসেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান। সভায় নবগঠিত কমিটির সকল সদস্য, বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক পরিচয় বিনিময়ের পাশাপাশি লালপুর বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং বণিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, একটি সুসংগঠিত ও শক্তিশালী বণিক সমিতি বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সকল ব্যবসায়ীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। যৌথভাবে উপস্থাপনা করেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আরিফুর ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জব্বার সুজন। সভাটি একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে বাজার উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০