সিংড়া (নাটোর) প্রতিবেদক
২৭ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় পৌর কনফারেন্স রুমে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকা ৪৯ পয়সা। রাজস্ব খাতে ৫ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা ও উন্নয়ন খাতে ১৭ কোটি ৯৫ লাখ আয় ধরা হয়েছে।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৪ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৯৫ লাখ টাকা।

বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, কসমস এর নির্বাহী পরিচালক মেহেনাজ মালা প্রমুখ।

বাজেটে অবকাঠামো উন্নয়নে রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রীজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক বাতি উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০