
রাজশাহীর বাঘা উপজেলায় আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে ঝিনাতে মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) উপজেলার আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহাতাবের সঞ্চালনায় ও কুয়ালালামপুর মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাতের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, মানবতার ফেরিওয়ালা ফাউন্ডেশনের সভাপতি অলিভ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার, আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য কুদরত আলী মেম্বর, মহিলা দলের নেত্রি শাপলা, এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সাজদার রহমান ।
সভাপতির বক্তব্য আরিফুল ইসলাম বিলাত এলাকার বিভিন্ন দূরদর্শা ও নানা চাহিদার কথাও তুলে ধরেন তিনি বলেন, ঝিনা একটি অবহেলিত এলাকায় এই এলাকায় তেমন শিক্ষার প্রশার ঘটেনি আমাদের এলাকায় এখন পর্যন্ত একটি মাধ্যমিক বিদ্যালয় নাই ভালো রাস্তাও নাই যেটা অত্যান্ত দুঃখ জনক ঘটনা, আমার এলাকার ছোট ভাই-বোনরা বাড়ি থেকে ৫-৬ কিলো বাগান জঙ্গল পাড়ি দিয়ে শিক্ষা লাভ করতে যায় বিভিন্ন বিদ্যালয়ে, আমাদের এলাকার একটি গোরস্থানের ভালো ব্যবস্থা নেই মৃতব্যক্তির লাশ নিয়ে আমাদের নাজেহাল অবস্থায় পড়তে হয় বৃষ্টি আসলে আমার এলাকার মানুষ এখনো মানবেতর জীবনযাপন করে চলেছে, তিনি এই সকল উন্নয়নমূলক কাজ গুলো করার জন্য এমপি মহোদয় কাছে অনুরোধ করেন।
প্রধান অতিথি আবু সাঈদ চাঁদ এমপি তার বক্তব্য শুরুতেই, এলাকার উন্নয়নের জন্য বলা সকল কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি বলেন এই সকল কাজ গুলো আমি আপনাদের মাধ্যমেই দ্রুত শুরু করবো ইনশাআল্লাহ। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিষয়ে বলেন কিছু দিন ধরে দেখছি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তারা বিভিন্ন স্থানে গোপনে মিছিল মিটিং করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য বলতে চাই আবার দেশকে অস্থিতিশীল করার পায়তারা করলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে, দেশের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা ভালো আছেন ভালে থাকেন আমরা শান্তি চাই, কিন্তু আপনারা শুরু করলে আমরাও বসে থাকবো না।
মন্তব্য