সিংড়া (নাটোর) প্রতিবেদক
২৭ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এসময় ২০ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জাল ব্যবহার ও বিক্রির দায়ে ৩ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সরকারপাড়া মহল্লার মৃত হায়দার আলীর ছেলে মোঃ একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা, নলডাঙ্গা উপজেলার একডালা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে মোঃ শহীদুল সরদারকে ২ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং সরকারপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে মোঃ রাজীব হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ও এনএসআই এর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ২০ লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দুজনকে বিভিন্ন সাজা ও একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০