জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী রাজধানীর মতিঝিলের আজিজ ভবনে ম্যানেজার কনফারেন্স ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্সের সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস. এম. নুরুজ্জামান। তিনি বক্তব্যে প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং শরিয়াহভিত্তিক বীমা কার্যক্রম আরও সম্প্রসারণে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. নাহিদুল ইসলাম। তিনি আধুনিক বিপণন কৌশল, নেতৃত্বের বিকাশ, গ্রাহকসেবা এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক লক্ষ্য অর্জন ও সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য