আল আমিন, নাটোর প্রতিবেদক
৪ জুলাই ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সব পুড়ে গেলেও অক্ষত কোরআন শরিফ

সবাই তখন জুম্মার নামাজে। হঠাৎ পাসের হাফেজিয়া মাদ্রাসা থেকে দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতায় পুড়ে ছাই হয়ে গেল পুরো মাদ্রাসাটি। টিনের চাল থেকে শুরু করে ভেতরে থাকা আসবাবপত্র—সবকিছুই এখন ধ্বংসস্তূপ। কিন্তু এই ভয়াবহতার মাঝেই প্রত্যক্ষদর্শীরা দেখল এক পরম অলৌকিক ও অবিশ্বাস্য দৃশ্য। মাদ্রাসার সবকিছু পুড়ে কয়লা হয়ে গেলেও হেফজোখানায় রাখা অন্তত ২৫টি পবিত্র কোরআন মাজিদ একদম অক্ষত রয়ে গেছে! আল্লাহর কালাম ছুঁতে পারেনি আগুনের উত্তাপ।

​আজ শুক্রবার (৩ জুলাই, ২০২৬) দুপুরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল হাফেজিয়া কওমি মাদ্রাসায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
​মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মার নামাজের সময় মাদ্রাসাটি পুরোপুরি খালি ছিল। নামাজ চলাকালীন আচমকাই সেখানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। নামাজ শেষে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মাদ্রাসার টিনের চাল, শিক্ষার্থীদের বিছানা-পত্র এবং আসবাবসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
​পরবর্তীতে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে ওঠে সবার। দেখা যায়, যেখানে কাঠের আলমারি ও অন্যান্য জিনিসপত্র পুড়ে কয়লা হয়ে গেছে, সেখানে হেফজোখানায় থাকা ২৫টি পবিত্র কোরআন শরিফ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। কোরআন শরিফগুলোর পাতায় আগুনের কোনো আঁচও লাগেনি।
​এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, সব ধ্বংস হয়ে গেলেও মহান আল্লাহর বাণী যে চিরন্তন ও সুরক্ষিত, এই ঘটনা তারই এক জীবন্ত প্রমাণ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০