আমিরুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
৪ জুলাই ২০২৬, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ৫৪১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌরসভার সভাকক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে ব্যায় ধরা হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৫ কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৪১৭ টাকা এবং উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ৫২ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৭৪২ টাকা। বাজেটে রাজস্ব ঘাটতি রয়েছে ১ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ১৭ টাকা।

বাজেট অধিবেশনে যানজট, সড়কের পাশে অবৈধ দোকান, পৌর শহরের সড়ক বাতি ও প্ল্যান ছাড়াই বাড়ি ঘর নির্মাণ নিয়ে আলোচনা হয়।
উন্মুক্ত এই বাজেটে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আসাদুল হক বেলাল, সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রাকেশ কুমার সাহা, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ। উন্মুক্ত এই বাজেট অধিবেশনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় পৌর প্রশাসক মাসুমা বেগম বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

বিকাশের টাকা আত্মসাৎ-বিকাশকর্মী গ্রেফতার

সব পুড়ে গেলেও অক্ষত কোরআন শরিফ

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

১০

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

১১

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

১২

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

১৩

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৫

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

১৬

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

১৭

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

১৮

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

২০