আমিরুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
৭ জুলাই ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

বগুড়ার আদমদীঘির সান্তাহারে টাকা লেনদেনের জের ধরে মেহেদী হাসান (৩১) নামের এক প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মেহেদী উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। রবিবার বেলা দেড় টায় সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সুজনের দোকানের সামনে ঘটনাটি ঘটে। ওই দিন রাতেই আহত মেহেদীর বাবা আদমদীঘি থানায় ইয়ার্ড কলোনী মহল্লার সেকেন্দারের ছেলে রাজু হোসেন, খোকনের ছেলে সাইফুল ও বাদশার ছেলে সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানিয় সূত্রে জানা যায়, বিদেশ পাঠানোর বিষয় নিয়ে রাজু হোসেনের সঙ্গে মেহেদী হাসানের লেন দেন ছিলো। সম্প্রতি তা মিটে গেলেও মেহেদীর কাছে রাজুর কিছু টাকা পাওনা ছিলো। এরই মধ্যে গত ৪ জুলাই বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন মেহেদী। পরের দিন মেহেদী তার বন্ধু হিমেল কুমারকে সঙ্গে নিয়ে সান্তাহার মাইক্রোস্ট্যান্ডে তার বাবার সুতার দোকানে যান। দুপুর দেড় টায় মোটরসাইকেল নিয়ে তারা বাড়িতে ফেরার পথে সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লার সুজনের দোকানের সামনে পৌঁছলে রাজু বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের পথরোধ করেন। এরপর টিপচাকু দিয়ে এলোপাথারীভাবে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানিয়রা গুরুত্বর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, মেহেদীর ব্যাগে থাকা দুই লাখ টাকা, স্বর্ণের চেইন, এক ভরি মালা, ৩ ভরি রুপার ব্যাচ লাইট ও একটি স্মার্ট আই ফোন ছিনিয়ে নিয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১০

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১১

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১২

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৩

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৫

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৬

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৭

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৮

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

১৯

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

২০