বাগাতিপাড়া প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মডেল বিদ্যালয়ের ম্লান আলো: পেড়াবাড়িয়ার বৃত্তি ফল নিয়ে প্রশ্ন

একটি বিদ্যালয়ের নামের সঙ্গে যখন ‘মডেল’ শব্দটি যুক্ত থাকে, তখন স্বাভাবিকভাবেই প্রত্যাশার মাত্রাও থাকে অনেক বেশি।

কিন্তু নাটোরের বাগাতিপাড়া উপজেলার একমাত্র পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিদ্যালয়টি থেকে এবার একজন শিক্ষার্থীও ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করতে না পারায় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য বলছে, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাগাতিপাড়া উপজেলায় মোট ৭০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৯৮ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ১০৫ জন। ফলাফলে সরকারি বিদ্যালয় থেকে ২৮ জন ট্যালেন্টপুল ও ৩৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বেসরকারি বিদ্যালয় থেকেও ৮ জন ট্যালেন্টপুল এবং ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

তবে উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ছিল হতাশাজনক। প্রতিষ্ঠানটি থেকে মাত্র দুইজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে; ট্যালেন্টপুলে নেই কোনো শিক্ষার্থী।

এ ফলাফলকে অনেক অভিভাবক শুধু একটি পরিসংখ্যান হিসেবে দেখছেন না; বরং বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক অভিযোগ করেন, বর্তমানে বিদ্যালয়ে লেখাপড়ার তুলনায় খেলাধুলায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাদের মতে, নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরও ভালো ফল করতে পারত। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে অনেক অভিভাবক প্রকাশ্যে কথা বলতে না পারলেও বিদ্যালয়ের আগের সুনাম ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে বলে তারা মনে করেন। তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও কার্যকর তদারকির দাবি জানান।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মুকতার হোসেন এ ফলাফলকে দুঃখজনক উল্লেখ করে বলেন, উপজেলার একমাত্র মডেল বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে কোনো শিক্ষার্থী না থাকা হতাশার। বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তিনি বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিতে না পারলেও ফিরে এসে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম ফলাফলের পেছনে পরীক্ষার সময়সূচির পরিবর্তনকে অন্যতম কারণ হিসেবে দেখছেন।

তিনি জানান, বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু মাত্র দুইজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তার ভাষ্য, সাধারণত ডিসেম্বরে পরীক্ষা হলেও এবার মে মাসে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণিতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায়। প্রায় চার মাসের এই ব্যবধান তাদের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন। আগামী বছর আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আসরাফ প্রধান শিক্ষকের এই ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি একমত নন। তিনি বলেন, একই সময়ে উপজেলার অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। তাই শুধু পরীক্ষার সময় পরিবর্তনকে দায়ী করা যথার্থ নয়। তিনি আরও জানান, তিনি ২০২৬ সালে বাগাতিপাড়ায় যোগদানের পর থেকেই বিদ্যালয়টি নিয়মিত তদারকি করছেন। আগে শিক্ষক সংকট থাকলেও তা ইতোমধ্যে দূর করা হয়েছে। ইউএনওকে সঙ্গে নিয়ে দুই দফা বিদ্যালয় পরিদর্শনও করা হয়েছে।

তার মতে, বিদ্যালয়টি নামের দিক থেকে মডেল হলেও কার্যক্রমে সেই মান এখনো প্রতিফলিত হচ্ছে না। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবারের ফলাফল কেবল একটি প্রতিষ্ঠানের নয়; এটি সরকারি প্রাথমিক শিক্ষার মান, তদারকি ও জবাবদিহিতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে আগামী বছর প্রতিষ্ঠানটি তার হারানো গৌরব ফিরিয়ে আনতে পারে কি না।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০