ঈশ্বরদী প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের প্রেরণা — এমপি আবু তালেব মণ্ডল

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের প্রেরণা উল্লেখ করে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেছেন, শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব নয়। তবে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁদের প্রতি প্রকৃত সম্মান জানানো যাবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, জুলাই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সব রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয়ে স্বাক্ষর করলেও বিএনপি এখনো গণভোটের বিষয়ে শপথ গ্রহণ করেনি, যা দেশ ও জাতির জন্য দুঃখজনক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস. এম. ফজলুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০