বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় মাদক কারবারি ও শিশু বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি এবং দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নির্দেশনায় এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল তেতুলিয়া বাজারের পূর্ব পাশে একটি কামারের দোকানসংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ঢাকা জেলার তেজকুনি এলাকার বাসিন্দা মো. শাহাদৎ (৩৬)কে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর আরোহী মোটরসাইকেলসহ পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহাদতের বিরুদ্ধে পুঠিয়া, চারঘাট ও বাঘা থানাসহ বিভিন্ন থানায় মাদক ও ডাকাতিসহ মোট ২০টি মামলা রয়েছে।
এদিকে পৃথক অভিযানে বাঘা উপজেলার উত্তর মিলিক (চাকিপাড়া) গ্রামের বাসিন্দা মতিউর রহমান (৬২)কে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, “মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি শিশু বলাৎকার মামলার এক অভিযুক্তকেও আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উভয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১১

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১২

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৫

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৬

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৮

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১৯

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

২০