দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
১৭ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আধারে নওগাঁয় ছিনতাই, হাসুয়ার আঘাতে যুবক আহত

নওগাঁ শহরে রাতের আধারে মোটরসাইকেল আরোহী এক যুবককে পথরোধ করে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত এবং নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

আহত যুবকের নাম মো. আব্দুল ছালেক (৪০)। তিনি নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ (দক্ষিণ) এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। নওগাঁ পৌরসভার পার-নওগাঁ নামাজগড় মাদ্রাসার দক্ষিণ পাশে জব্বারের বালুর স্তুপসংলগ্ন সড়কে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা তিনজন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা-পয়সা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তাদের একজন ধারালো হাসুয়া দিয়ে আঘাত করলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার ডান হাতে গুরুতর জখম হয়। এরপর তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে তিনজন মিলে মারধর করে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৩৫ হাজার ১১৫ টাকা, দুটি মোবাইল ফোন, হাতঘড়ি, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় পরিবারের সহায়তায় নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০