আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা

নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে এ বিয়ে বন্ধ করা হয়। একই সাথে আইন অমান্য করায় কনের পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং মেয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। ​

গতকাল ১৭ জুলাই (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় এই অভিযান পরিচালিত হয়।

​আদালত সূত্র জানায়, উপজেলার মনিয়ারি ইউনিয়নের গুলিয়া গ্রামের মোঃ আব্দুল ওহাবের ১৬ বছর বয়সী কনে মোছাঃ ছামিয়া আক্তারের বিয়ের আয়োজন চলছিল ভরতেঁতুলিয়া গ্রামে। গোপন সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

​অভিযানকালে বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় কনের পিতা মোঃ আব্দুল ওহাবকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া কনের প্রাপ্তবয়স হওয়ার আগে কোনোভাবেই বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়।

​মোবাইল কোর্ট পরিচালনার সময় ইউএনও’র সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের শারীরিক ও মানসিক বিকাশের অন্তরায় এবং দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। আমরা বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছি।

আত্রাই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। সচেতন নাগরিক হিসেবে এ বিষয়ে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। ​প্রশাসনের এমন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০