আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে গাঁজা সেবনে যুবকের কারাদণ্ড ও জরিমানা

নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই থানাধীন সুইপার কলোনীর পাশে তুলা পট্টি এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। ​দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন, উপজেলার পারকাসুন্দা গ্রামের আহম্মেদ আলীর ছেলে মোঃ জহুরুল (১৯) এবং আমরুল কসবা গ্রামের মোঃ জিয়ারুলের ছেলে মোঃ মনির (১৯)।

​আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানাধীন সুইপার কলোনীর পাশে তুলা পট্টি এলাকায় মাদকবিরোধী একটি অভিযান চালানো হয়। সেখানে প্রকাশ্য স্থানে বসে গাঁজা সেবন করা অবস্থায় জহুরুল ও মনিরকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

​ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল।

আত্রাই ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের তার বক্তব্য বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না।

​আত্রাই থানার (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, আটককৃত দুই যুবককে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আত্রাই উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে আমাদের পুলিশি অভিযান আগামীতেও চলমান থাকবে। ​

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০