সিংড়া (নাটোর) প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় দ্বিতীয় স্থান, একান্নাবিঘা বিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর বৃত্তি সাফল্য

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের শতবর্ষী একান্নাবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিদ্যালয়টির ১২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ জন ছেলে ও ৩ জন মেয়ে। এছাড়া সাধারণ বৃত্তি পেয়েছে ৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ জন ছেলে ও ৩ জন মেয়ে।

১৯২৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার মান ও ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। ২০১৯ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এম ফরহাদুল আলম। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। ২০২৪ সালের মতো এবারও বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি।

প্রধান শিক্ষক এস এম ফরহাদুল আলম বলেন, বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা নাটোর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। কিন্তু শিক্ষার্থীর তুলনায় মাত্র ১২ জন শিক্ষক-শিক্ষিকা দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এছাড়া পর্যাপ্ত ওয়াশরুম না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের পেছনে থাকা পুকুরটি ভরাট করা হলে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি হবে। পাশাপাশি বিদ্যালয়ের সামনের ব্যস্ত সড়কে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

বিদ্যালয়ের সাফল্যের ধারা আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রধান শিক্ষক।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০