এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা, ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মাটি কাটার কারণে একটি সচল বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুর এলাকায় পদ্মা নদীর চর ও কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাটের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ‘ই.এস’ ইটভাটার মালিক মো. ইদবার আলী (৫৩)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন। এ সময় লালপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

এদিকে উপজেলার একই ইউনিয়নের বাকনাই এলাকায় ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার ফলে একটি সচল বৈদ্যুতিক খুঁটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। খুঁটির চারপাশ থেকে গভীরভাবে মাটি সরিয়ে নেওয়ায় সেটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও কৃষকদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর জোনাল অফিসকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, “অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা, কৃষিজমি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০