আল আমিন, নাটোর প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ডিবি পুলিশের অভিযান – ভেজাল ঔষুধ জব্দসহ আটক-৩

নাটোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ঔষধ তৈরির একটি চক্রের সন্ধান মিলেছে। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ ভেজাল ঔষধ ও ঔষধ তৈরির মেশিনারিজ জব্দ করা হয়েছে।

আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ শরিফুল হক।

তিনি জানান, শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাতটার দিকে সদর থানাধীন লক্ষীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান অভিযুক্ত মোঃ খোকন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভেজাল ঔষধ তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া জানায়, প্রায় এক বছর ধরে সে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে। ফেসবুকের “এসকে নিউট্রিশন” ও “অর্গানিক বায়ো কেয়ার সলিউশন” নামে দুটি পেজের মাধ্যমে প্রতিদিন ৫০–৬০ জন ক্রেতার কাছে অনলাইনে এসব ঔষধ বিক্রি করতো।

অভিযুক্তরা প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের জন্য অনুমোদনহীন ও ভেজাল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। এসব বিক্রি করে বছরে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করতো চক্রটি।অভিযানে জব্দ করা ভেজাল ঔষধ ও মেশিনারিজের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন মোঃ শরিফুল ইসলাম (২৮) এবং মোঃ তারিকুল ইসলাম (২৪)। তারা সবাই নাটোর সদর এলাকার বাসিন্দা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০