বাগাতিপাড়া প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১২ শত ৫০টি গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে লক্ষনহাটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর নাটোর জোন ম্যানেজার খন্দকার মো শফিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার প্যানেল মেয়র(সাবেক) ইউসুফ আলী, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর এরিয়া ম্যানেজার মো হারুন উপর রশিদ,বাগাতিপাড়া শাখার ম্যানেজার রিপা আক্তার,হিসাব রক্ষক মো আমিরুল ইসলাম,মাঠকর্মীসহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা।

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের কর্মকর্তারা জানান, বাগাতিপাড়া উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ২৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি সংস্থাটির ঋণগ্রহীতাদের মধ্যেও গাছের চারা বিতরণ করা হবে। সব মিলিয়ে চলতি কর্মসূচির আওতায় উপজেলায় ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ঋণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি, পরিবেশ সংরক্ষণ এবং বনায়ন কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এসএসএস। এরই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

গাছের চারা বিতরন অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমাদের ঋণগ্রহীতাদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বাগাতিপাড়া উপজেলায় এটি আমাদের প্রথম এ ধরনের উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করুক।

উল্লেখ্য গতকাল ২০ জুলাই বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের ৬৫০ টি ও আজ ২১ জুলাই লক্ষনহাটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ৬০০টি মোট ১২৫০ টি গাছের চারা বিতরন করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১০

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১১

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১২

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৩

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৪

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৫

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৬

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৭

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৮

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৯

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

২০