নিজেস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাজারো গাছে সবুজে ভরে উঠুক স্কুল প্রাঙ্গণ

সবুজ নাটোর গড়ার প্রত্যয়ে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে নাটোরে হাজারো গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম সজাগ নিউজ-এর উদ্যোগে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি এলাকায় অন্তত ২৫ শতাংশ বৃক্ষ আচ্ছাদন থাকা প্রয়োজন। অথচ নাটোরে বর্তমানে রয়েছে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বর্ষা মৌসুমে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইস্রাফিল ইসলাম, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলক, সজাগ নিউজের সম্পাদক মাহবুব হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য শ্যাম আগরওয়াল, জেলা পরিবেশক ও ভোগ্যপণ্য সমিতির সভাপতি ফরমান আলী খান চৌধুরী সৈকতসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, ‘সবুজ নাটোর’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে চলতি বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অন্তত পাঁচ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের হাতে রোপিত হাজারো গাছে অচিরেই সবুজে ভরে উঠবে স্কুল প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০