নাটোরের নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ড শামীম হোসেনর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন মতবিনিময়কালে জানান, আমি গত ৮ জুলাই ২০২৬ তারিখে নলডাঙ্গায় যোগদান করেছি। তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। মতবিনিময় শেষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত এসিল্যান্ডকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সানশাইন পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম, সেক্রেটারী ইউসুফ হোসেন জুয়েল, সদস্য ইলিয়াস হোসেন প্রমূখ।
মন্তব্য