৩৫ পিস ইয়াবাসহ লালপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর): নাটোরের লালপুর উপজেলায় ৩৫ পিস ইয়াবাসহ মো. হাসান আলী (৩৬) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় নিজ বাড়ির দক্ষিণ দুয়ারী ঘর থেকে হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩.৫ গ্রাম) জব্দ করা হয়।
গ্রেপ্তার হাসান আলী মোহরকয়া হাটপাড়া গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য