আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৩ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বিএনপির সদস্য বুধা’র দাফন সম্পন্ন

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠালগ্নের সদস্য যবেদুর রহমান তরফদার (বুদা) বুধবার (২২ জুলাই) সকালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

​তিনি বান্দাইখাড়া ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক এবং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদারের পিতা। মরহুমের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ ও ত্যাগী। জানা যায়, তিনি ১৯৭৯ সালের ৭ জানুয়ারি মাত্র ৫০ পয়সা চাঁদা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় সদস্য হিসেবে ভূমিকা রাখেন।

রাজনৈতিক জীবনে জেল-জুলুম সহ্য করতে হয়েছে তাকে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে তিনি গ্রেপ্তার হয়ে কারাবরণও করেন। রাজনীতির পাশাপাশি সামাজিক ও শিক্ষা প্রসারে ভূমিকা রেখে তিনি দীর্ঘদিন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

পিতার স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে মরহুমের ছেলে মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, আমার বাবা সারাজীবন অন্যায়ের সাথে আপস না করে নীতি ও আদর্শের রাজনীতি করে গেছেন। তিনি পরিবারের চেয়ে দল ও দেশের মানুষকে সবসময় প্রাধান্য দিয়েছেন। বাবার মতো একজন সৎ ও আদর্শবান মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমি দেশবাসী ও এলাকার সকল মানুষের কাছে আমার মরহুম বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করছি।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় বান্দাইখাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় বান্দাইখাড়া সরকারি গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। ​জানাজায় আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১০

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১১

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১২

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১৩

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৪

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৫

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৬

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৭

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৮

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৯

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

২০