লালপুর প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে অপারেশনের তিন দিন পর রোগীর মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে ওভারিয়ান টিউমারের অপারেশনের তিন দিন পর সুখী খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত মুক্তার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিহত সুখী খাতুন গোপালপুর গুচ্ছগ্রামের রেলগেট এলাকার বাসিন্দা মুরাদ আলীর বড় মেয়ে। তার দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী মো. জায় আহমেদ উপজেলার মানিঘাট এলাকার বাসিন্দা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মুক্তার জেনারেল হাসপাতালের মালিক মুক্তার হোসেন যথাযথ সনদ ছাড়াই অপারেশন পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেন, হাসপাতালে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নার্স নেই এবং অনেক ক্ষেত্রে আয়া দিয়ে চিকিৎসাসেবা পরিচালনা করা হয়, যা গুরুতর ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে নিহতের পিতা মুরাদ আলী বলেন, “আমার মেয়ে অপারেশন করে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল। হঠাৎ করেই সে মারা যায়। এখন আমার নাতনিটা এতিম হয়ে গেল।”

অন্যদিকে হাসপাতালের মালিক মুক্তার হোসেন রোগীর মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, “রোগীর ওভারিয়ান টিউমারটি বড় আকার ধারণ করেছিল। অপারেশনের সময় জরায়ুসহ তা অপসারণ করতে হয়েছে। রোগীর অবস্থা প্রথমে ভালো ছিল, কিন্তু তিন দিন পর হঠাৎ তার মৃত্যু হয়।”

অপারেশনকারী চিকিৎসক ডা: মো.আনোয়ার হোসেন জানান, টিউমারটি পেটের মধ্যে ফেটে গিয়েছিলো তা পরিষ্কার করা হয়। তিনি আরও বলেন, “আমরা সন্দেহ করছি এটি ক্যান্সারজনিত হতে পারে, তাই নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রোগী হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা যান।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, বেসরকারি হাসপাতালগুলোর ওপর স্বাস্থ্য অধিদপ্তরের নজরদারি জোরদার করা জরুরি, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু আর না ঘটে।

এদিকে বিষয়টি নিয়ে লালপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

১০

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

১১

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

১২

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

১৪

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১৫

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

১৬

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১৮

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

২০