আল আমিন, নাটোর প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরি স্থায়ীকরণের দাবিতে নাটোরে মানববন্ধন

নাটোরে সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিনা কারণে চাকরিচ্যুতির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচি থেকে কঠোর আলটিমেটামও দেওয়া হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি নাটোর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আমরা বছরের পর বছর কাজ করছি, কিন্তু কোনো স্থায়ীত্ব নেই। যে কোনো সময় চাকরি হারানোর ভয় নিয়ে কাজ করতে হচ্ছে। মানববন্ধন শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, “দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫” অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে কর্মচারীদের হস্তান্তর বন্ধ করে, বয়স শিথিল রেখে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী করার দাবি জানান তারা। সংগঠনের সভাপতি আনছার আলী বলেন, আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।সাধারণ সম্পাদক রাসেল শেখ বলেন,আমরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি আশা করি দ্রুত সমাধান আসবে।দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাজ করা এই শ্রমিকরা বলছেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এদিকে দাবি আদায় না হলে আগামী ৯ আগস্ট ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন কর্মচারীরা।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০