আল আমিন, নাটোর প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা-স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের নালডাঙ্গায় পরকীয়ার জেরে স্বামী মো: কালুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্ত্রী সালমা বেগম ও তার প্রেমিক আহাম্মদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ ২৭ জুলাই সোমবার বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নিহত কালুর স্ত্রী সালমা বেগম স্থানীয় আহাম্মদ আলীর সাথে অবৈধ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বজনদের নানা বাধা নিষেধ সত্ত্বেও তারা এই অবৈধ সম্পর্ক চালিয়ে যায়। ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন কালু। গভীর রাতে পরিবারের সদস্যরা সালমার চিৎকার শুনে ঘরে গিয়ে দেখতে পান কালুর রক্তাক্ত ও নিথর দেহ। শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের অভিযোগ পূর্বপরিকল্পনা অনুযায়ী সালমা ও তার প্রেমিক আহাম্মদ আলী মিলে কালুকে হত্যা করেছে।ঘটনার সংবাদ পেয়ে নালডাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরবর্তীতে পরেরদিন ১৬ অক্টোবর নিহতের বৃদ্ধা মা মোছা: আছিয়া বেগম বাদী হয়ে ছেলে হত্যার বিচার চেয়ে নালডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন।
মামলাটি বিচার প্রক্রিয়ার মাধ্যমে নাটোরের অতিরিক্ত দায়রা ২য় আদালতে গড়ায়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে পাঁচ বছর পর বিজ্ঞ বিচারক মো: সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।রায়ে ১নং আসামী স্ত্রী মোছাঃ সালমা এবং ২নং আসামী প্রেমিক মোঃ আহাম্মদ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। অনাদায়ে উভয়কেই আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এবং বাদিনী আছিয়া বেগম এই রায়ে সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০