শাজাহানপুর (বগুড়া) প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে মাদ্রাসার জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জমি দখলের চেষ্টা এবং মাদ্রাসার প্রাপ্য অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক সাবেক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার ৩৬ শতাংশ আবাদি জমি দীর্ঘদিন ধরে বিবাদীরা লিজ নিয়ে ভোগদখল করে আসছেন। লিজের শর্ত অনুযায়ী প্রতিবছর নির্ধারিত অর্থ মাদ্রাসা কর্তৃপক্ষকে পরিশোধ করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং মাদ্রাসার দৈনন্দিন ব্যয় নির্বাহে চরম সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপজেলার ওপর দিয়ে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ের জন্য অধিগ্রহণকৃত মাদ্রাসার জমি ও স্থাপনার ক্ষতিপূরণের অর্থ উত্তোলনের ক্ষেত্রে অনিয়মের চেষ্টা করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, স্থানীয় বিএনপির এক নেতা রেজাউল মুস্তফা ফরহাদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মাদ্রাসার অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ নিজেদের নামে উত্তোলনের চেষ্টা করেন। পরে বিষয়টি জানতে পেরে মাদ্রাসা কর্তৃপক্ষ হস্তক্ষেপ করলে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে মাদ্রাসার লিজের অর্থ না পাওয়ায় প্রতিষ্ঠানটির আর্থিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা রেজাউল মোস্তফা ফারহাদ জানান, শোন প্রথমে টাকা খুব দ্রুতই পরিশোধ করা হবে। তবে অধিক গ্রহণের  টাকা উত্তোলনের ব্যাপারটি তিনি এড়িয়ে যান। শাজাহানপুর থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০