আমিরুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে রেলওয়ের জমি দখলের অভিযোগ: এক মাসেও মিলেনি প্রতিকার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনসংলগ্ন হেলালিয়া হাট এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ ও বসবাসের অভিযোগে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কাছে প্রায় শতাধিক বাসিন্দার স্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দেওয়া হলেও এক মাস পেরিয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, সান্তাহার জংশন স্টেশনের পাশে হেলালিয়া হাটসংলগ্ন রেলওয়ের জমিতে বেলাল প্রামানিক নামে এক ব্যক্তি অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন। স্থানীয়দের দাবি, ওই দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড, বখাটেদের আড্ডা এবং জুয়ার আসর বসে। এতে পাশের মসজিদের মুসল্লি এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বেলাল প্রামানিককে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে আগের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ছাতনী সরদারপাড়া গ্রামের বাসিন্দা মিলন সরদার অভিযোগ করে বলেন, প্রভাব খাটিয়ে সংশ্লিষ্টদের ম্যানেজ করেই অভিযুক্ত ব্যক্তি অবৈধ দখল বজায় রেখেছেন। তিনি দ্রুত রেলওয়ের জমি দখলমুক্ত করার দাবি জানান।
ছাতনী সরদারপাড়া জামে মসজিদের মুসল্লি দুলাল উদ্দিন বলেন, “রেলওয়ের জমি অবৈধভাবে দখল করার পেছনে কারা রয়েছে, তা আমরা জানতে চাই।”

ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী অভিযোগ করে বলেন, স্কুল ও কোচিংয়ে যাতায়াতের সময় ওই দোকানের সামনে প্রায়ই ইভটিজিংয়ের শিকার হতে হয়। তাদের ভাষ্য, সেখানে সারাদিন বখাটেদের আড্ডা চলে এবং গভীর রাত পর্যন্ত কেরাম খেলার আড়ালে জুয়া অনুষ্ঠিত হয়। তারা অবিলম্বে দোকানটি উচ্ছেদের দাবি জানান।

সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর-এ-নবী বলেন, অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা শাখার ইনচার্জ খায়রুল আলমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা অভিযুক্ত ব্যক্তিকে অবৈধ স্থাপনা অপসারণ ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেও তিনি তা অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

অভিযুক্ত বেলাল প্রামানিক বলেন, “আমি দখলসূত্রে জায়গাটি কিনেছি এবং রেলওয়ের কানুনগো অফিসে লিজের জন্য আবেদন করেছি।”

এ বিষয়ে সান্তাহার রেলওয়ের ফিল্ড কানুনগো কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে অভিযোগসংক্রান্ত চিঠি পাওয়া গেছে। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উচ্ছেদের সুপারিশ করে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০