নলডাঙ্গা প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধীরা নাটোর ছাড়ো, না হয় অপরাধ ছাড়ো -এসপি শরীফ

নাটোরের নলডাঙ্গায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক বলেছেন, অপরাধীরা নাটোর ছাড়ো, না হয় অপরাধ ছাড়ো।

বুধবার (২২ জুলাই) বিকেলে নলডাঙ্গা সোনাপাতিল মহিলা কলেজ সম্মেলন কক্ষে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, নাটোরে কোন অপরাধীর জায়গা হবে না।

নলডাঙ্গা থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোরের এসপি শরীফুল হক উপস্থিত জনগণের নিকট থেকে বিভিন্ন অপরাধের বিষয় জেনে নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি নলডাঙ্গা থানায় অভিযোগ বা বিভিন্ন অপরাধের তথ্য দেবার জন্য পুলিশকে একটি তথ্য প্রদান বক্স দেবার নির্দেশ দেন। এছাড়াও তিনি নাটোরের নলডাঙ্গার মিনি কক্সবাজার খ্যাত হালতিবিলে নৌকায় উচ্চ শব্দে গান বাজালে বক্সগুলো পুলিশকে আটক করার নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ওসি নুরে আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, সেক্রেটারী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান প্রমূখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০