আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে চলে আসা চুরি, ছিনতাই ও নানাবিধ অপরাধ দমনে অবশেষে মিলছে স্বস্তির খবর। মহাসড়কের যাত্রী ও স্থানীয় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদারের লক্ষ্যে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে দুটি স্থায়ী পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।

​উপজেলা দুটির অপরাধপ্রবণ ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রানীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকা এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন স্থানে এই পুলিশ বক্স দুটি স্থাপন করা হচ্ছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের এই নির্দিষ্ট পয়েন্ট দুটিতে দিন-রাতে প্রায়ই ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটত। এতে করে পথচারী, চালক ও সাধারণ যাত্রীদের চলাচলে চরম আতঙ্কের সৃষ্টি হতো। সংসদ সদস্যের এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তে স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকার সর্বস্তরের মানুষ।

​গত ২৫/০৭/২০২৬ ইং তারিখে এমপি তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে জননিরাপত্তার বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন,
​নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধের কারণে আমার এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। জনগণের শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা আমার প্রথম অগ্রাধিকার।

​তাই জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে রানীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন স্থান এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন স্থানে নিজস্ব অর্থায়নে পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক নজরদারি ও ভৌগোলিক উপস্থিতি সাধারণ মানুষের জীবন ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের নিরাপত্তা ও কল্যাণে আমার এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

​এলাকাবাসীর মতে, মহাসড়কের এই গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ বক্স স্থাপিত হলে পুলিশি টহল ও নজরদারি বহুলাংশে বৃদ্ধি পাবে, যার ফলে অপরাধীরা আর পার পাওয়ার সাহস পাবে না। সংসদ সদস্যের এমন ব্যক্তিক্রমী ও প্রশংসনীয় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আত্রাই ও রানীনগর উপজেলার সচেতন মহল ও সাধারণ জনগণ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০