নিজেস্ব প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেনিথ লাইফের জিএমদের নিয়ে মাসিক ক্লোজিং ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে রাজধানী ঢাকায় দিনব্যাপী মাসিক ক্লোজিং ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলস্থ আজিজ ভবনে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের জিএমরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস. এম. নুরজ্জামান। তিনি তাঁর বক্তব্যে গ্রাহকসেবার মানোন্নয়ন, নৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রশিক্ষক হিসেবে প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ বিভাগের ডিভিশন ও প্রধান মো. নাহিদুল ইসলাম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। তিনি আধুনিক বীমা কার্যক্রম, বিক্রয় কৌশল, গ্রাহকসেবা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম পর্যালোচনা, মাসিক অর্জনের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী এ কর্মসূচিতে মাসিক ক্লোজিং কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ সেশন, মতবিনিময় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০