জানা গেছে, মৃত মোবারক শেখের ছেলে আনোয়ার শেখ মাত্র এক শতক জমির ওপর নির্মিত টিন ও বাঁশের তৈরি একটি নড়বড়ে ঘরে পাঁচ সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন। ঘরের বাঁশের খুঁটিগুলো দড়ি দিয়ে বেঁধে কোনোমতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সামান্য ঝড়-বৃষ্টি হলেই ঘরটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়। ফলে প্রতিটি রাতই আতঙ্কে কাটে পরিবারের সদস্যদের।
আনোয়ার শেখ জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত কাজ করতে পারেন না। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোর পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ কেনাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। নতুন ঘর নির্মাণ বা পুরোনো ঘরটি মেরামতের মতো আর্থিক সামর্থ্যও নেই।
তিনি বলেন, “বুকের ব্যথা ও চোখের সমস্যার কারণে কাজ করতে পারি না। ঘরের অবস্থা খুবই খারাপ। রাতে ঘুমাতে ভয় লাগে, কখন যে চাল মাথার ওপর ভেঙে পড়ে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারব।”
স্থানীয়রা জানান, দ্রুত সহায়তা না পেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আনোয়ার শেখের চিকিৎসা ও বাসস্থান মেরামতের জন্য সহায়তা পাঠানোর বিকাশ (ব্যক্তিগত) নম্বর: ০১৭৮২-৯২৬৯২৯ (মো. আনোয়ার হোসেন)।
মন্তব্য