আমিরুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু, আহত ৭

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে গিয়ে মাছ ধরার জন্য পুকুরের পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তাকে বাঁচাতে গিয়ে অনতত ৭ জন আত্মীয়-স্বজন আহত হয়েছেন। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।

স্থানিয় সূত্রে জানাগেছে, নিহত মিজানুর রহমান দুপচাঁচিয়া উপজেলা একটি চাকরি করেন। ছুঁটি পেয়ে গতকাল শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তাঁর শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকাল ৭ টার দিকে তিনি কৌটার পুকুর নামক একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দিতে নামেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি জানতে পেরে তাকে বাঁচাতে গিয়ে অনতত ৭জন আত্মীয়-স্বজনরা আহত হয়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুর বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাঁর স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৯টার দিকে মারা যান। নিহতের পরিবারের লোকজন আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করেন নি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০