নাটোর প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবিতে মানববন্ধন

নাটোর শহরের সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গণগ্রন্থাগার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ওই জমির কথিত অবৈধ লিজ বাতিল করে জনস্বার্থে সেখানে শিশুবান্ধব পার্ক ও গণগ্রন্থাগার নির্মাণের দাবি জানানো হয়।

শনিবার (১ আগস্ট) সকালে নাটোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন জিন্নাহ স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সরকারি খাস জমির অবৈধ লিজ বাতিল এবং সেখানে শিশুপার্ক ও গণগ্রন্থাগার নির্মাণের দাবি জানান।

জেলা বিএনপির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র নেতা শহীদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল নেতা শামীম আহম্মেদ, লিয়ন রহমান এবং হাফেজ সানাউল্লাহ।

বক্তারা বলেন, পুরাতন জিন্নাহ স্কুল মোড়সংলগ্ন সরকারি খাস জমিতে একটি শিশুপার্ক ও গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হলে এলাকার শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটি পাঠাভ্যাস গড়ে তোলার পরিবেশ সৃষ্টি হবে।

তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ওই সরকারি খাস জমি একজন সাংবাদিকের নামে অবৈধভাবে লিজ দেওয়া হয়েছিল। মানববন্ধন থেকে সেই লিজ বাতিল করে জনস্বার্থে সেখানে শিশুপার্ক ও গণগ্রন্থাগার নির্মাণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০