আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ

পৃথিবীর সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝালমালিয়া পালপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ।

তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কীর্তনদল অংশ নিচ্ছে। প্রতিদিনই ভক্ত-অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ।

ঝালমালিয়া পালপাড়া শ্রীশ্রী সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে মহানামযজ্ঞ শুরু হয়।

শনিবার (১ আগস্ট) ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এর আগে ২৯ জুলাই শ্রীশ্রীমদ্ভগবদ গীতা পাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মাধ্যমে উৎসবের সূচনা হয়। গীতা পাঠ করেন সুব্রত কুমার মণ্ডল ও নয়ন সরকার। শুভ অধিবাস ও মহাপ্রভুর ভোগ কীর্তন পরিবেশন করেন রতন চক্রবর্তী ও মোহন সরকার।

আয়োজকরা জানান, রবিবার (২ আগস্ট) শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। কুঞ্জসেবায় থাকবেন শ্রী মৃদুলচন্দ্র গোস্বামী। আগামী সোমবার (৩ আগস্ট) দধিমঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ বছরের মহানামযজ্ঞের সমাপ্তি ঘটবে।

২৪ প্রহরব্যাপী এই যজ্ঞানুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছয়টি কীর্তনদল পালাক্রমে দুই ঘণ্টা করে হরিনাম সংকীর্তন পরিবেশন করছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে রাজবাড়ীর পাংশার শ্রীশ্রী শিব মন্দির সম্প্রদায়, পিরোজপুরের শ্রীশ্রী ব্রজের মাধুরী সম্প্রদায়, ভোলার শ্রীশ্রী বিনোদ বিহারী সম্প্রদায়, গোপালগঞ্জের রাধা কুঞ্জ সম্প্রদায়, নাটোরের শ্রীশ্রী বাঁকে বিহারী সম্প্রদায় এবং স্বাগতিক শ্রীশ্রী দুর্গা সম্প্রদায়।

যজ্ঞে অংশ নেওয়া পরেশ চন্দ্র সরকার ও সুভাষ চন্দ্র সরকার বলেন, বহু বছর ধরে এ এলাকায় এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে। জগতের সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় তারা প্রতিবছর এ অনুষ্ঠানে অংশ নেন। রমা শীল বলেন, বর্তমানে সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠান সার্বজনীন রূপ লাভ করেছে।

আয়োজক কমিটির সভাপতি রনি সরকার জানান, গ্রামবাসীর সম্মিলিত অর্থায়নে প্রতিবছর এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এতে অংশ নেন। বর্তমান সময়ে দেশ ও বিশ্বের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সাধারণ সম্পাদক নয়ন সরকার বলেন, স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

কোষাধ্যক্ষ অসিত কুমার পাল বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই মহানামযজ্ঞে অংশ নিতে আসেন। প্রায় অর্ধশত বছর ধরে ঝালমালিয়া পালপাড়া শ্রীশ্রী সার্বজনীন কালী মন্দিরে উৎসবমুখর পরিবেশে এই নামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে আসছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০