এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না দিলে ‘রাস্তায় পড়ে থাকবে লাশ’—লালপুরের হিন্দু পল্লীতে হুমকির চিঠি, আতঙ্কে পরিবারগুলো

নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে হুমকিমূলক চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।

চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

শনিবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের পালপাড়ায় অজ্ঞাত ব্যক্তিরা নারায়ণ কুমার পালের (পিতা: বৈদ্যনাথ পাল) বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গোপনে চিঠিটি রেখে চলে যায়। পরে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান। এরপর বিষয়টি দ্রুতই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
চিঠিতে বলা হয়, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। নির্দেশ অমান্য করলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে চিঠিটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও ভীতি বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও এলাকায় অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের হুমকি দেওয়া হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হুমকির চিঠিটি জব্দ করেছে। চিঠির উৎস শনাক্ত এবং জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিঠিটি জব্দ করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০