আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় বাথরুমে পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিজ বাড়ির বাথরুমে পড়ে গিয়ে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার অনাগত সন্তানও মারা যায়।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অন্তরা বেগম (২১) ওই গ্রামের উজ্জ্বলের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে অন্তরা বেগম বাড়ির বাথরুমে গেলে হঠাৎ পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কয়েক দিনের মধ্যেই অন্তরা বেগমের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় মা ও অনাগত সন্তানের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বাথরুমে পড়ে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ বিষয়টি জেনেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

প্রাথমিকভাবে এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। তবে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০