আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক দূষণ রোধে প্রশাসনের উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধ এবং প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে রাজশাহীর পুঠিয়ায় মাসব্যাপী ‘পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান’ শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা পানি, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনের পর অংশগ্রহণকারীরা ‘রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়।
পরে জেলা প্রশাসক পুঠিয়া মহারানী হেমন্ত কুমারী শিশু কাননে আয়োজিত বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। একই সঙ্গে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সাতজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় মশক নিধন, ড্রেন ও জলাবদ্ধ স্থান পরিষ্কার, প্লাস্টিক-পলিথিন বর্জ্য অপসারণ এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০