সিংড়া (নাটোর) প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সবুজে সাজছে সিংড়ার দুই কিলোমিটার পথ

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বালাল গ্রাম থেকে গোয়ালবাড়িয়া গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া বালাল এলাকার এ কর্মসুচি চলে দিনভর। ১ হাজার গাছের চারা রোপন করে সেচ্ছাসেবীরা।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’ (শেরকোল), ‘অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন’ এবং ‘হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগার’-এর যৌথ প্রচেষ্টায় বাস্তবায়ন হয় এ বৃক্ষরোপণ কর্মসূচি।

দুপুর একটার দিকে আয়োজনে সংহতি জানিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধনকালে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপজেলার প্রতিটি সড়ক ও খালি জায়গায় বৃক্ষরোপণে সুশীল সমাজ ও তরুণদের এমন সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ” শুধু চারা রোপণের পরে, সেগুলোর সঠিকভাবে পরিচর্যা ও সুরক্ষাও জন্য স্থানীদের উদ্বুদ্ধ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম বলেন, “গাছপালার সুস্থ বৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষার সাথে প্রাণিসম্পদ ও প্রাকৃতির সামঞ্জস্য গভীরভাবে জড়িত। এ ধরনের উদ্যোগ গ্রামীণ পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।”

বুনোদল-এর নেতৃবৃন্দ এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় বালাল থেকে গোয়ালবাড়িয়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় আমরা চারার নিয়মিত পরিচর্যা বজায় রাখব।”

হাতিয়ানদহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক এডভোকেট বাকি বিল্লাহ রশিদি তাঁদের বক্তব্যে বলেন, “তরুণ সমাজ ও স্থানীয়দের একত্র করে পরিবেশবান্ধব কাজের এ প্রচেষ্টা তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে। শিক্ষা ও জ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ রক্ষায় আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।”

৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “আমাদের এলাকার প্রধান রাস্তার দুপাশে রোপণ করা এসব গাছের চারা রক্ষণাবেক্ষণে সোয়াইড় ও বালাল গ্রামের স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং ভবিষ্যতেও এর খেয়াল রাখবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান বাবু,সাংবাদিক খন্দকার মাহাবুব রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনোদল’-এর সদস্যবৃন্দ এবং সোয়াইড় ও বালাল গ্রামের সর্বস্তরের সাধারণ জনগণ, যাঁরা স্বেচ্ছায় শ্রমে অংশ নেন। অনুষ্ঠানের শেষে সড়কের দুই পাশে দিনভর বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০