আমিরুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘি সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে এখনো শেখ মুজিব ও ফ্যাসিস্ট হাসিনার ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনো শেখ মুজিব ও সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ছবি প্রদর্শিত হচ্ছে বলে দেখা গেছে।

পরিবর্তিত সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটের বিষয়বস্তু হালনাগাদ করা প্রয়োজন হলেও সেটি এখনও করা হয়নি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সাইডে ছবিটি দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কেউ কেউ সেটি স্কিনসট দিয়ে স্যোসাল মিডিয়ায় (ফেসবুক) আপলোডও করেছেন।

ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন তাঁর নির্ধারিত আসনে বসে আছেন। তাঁর ডানপাশে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মহসীন আলীসহ বেশ কয়েকজন যুবক হাতে হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটির পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি দৃশ্যমান।

স্থানীয়রা বলছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেও দেশের বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে এখনো তার এবং শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যাচ্ছে। সরকার পরিবর্তনের পরও কেন সংশ্লিষ্ট দপ্তর তাদের ওয়েবসাইট হালনাগাদ করেনি?

উপজেলার সান্তাহার শহর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু বলেন, দীর্ঘ সময় ধরে পুরোনো ছবি বা তথ্য প্রদর্শিত হলে তা প্রশাসনিক অবহেলার ইঙ্গিত বহন করে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আল-আমিন বলেন, ‘অফিস সহকারি না থাকায় ওয়েব সাইডটি আপডেট করা হয়নি। আমি ওইসব কাজে সময় দিতে পারিনা এজন্য বিষয়টি চোখে পড়ে নি। প্রয়োজন হলে এখনই আমি নিজেই ছবিটি সরিয়ে নিচ্ছি।’

তিনি আওয়ামী লীগের দলীয় লোক কি না? জানতে চাইলে তিনি বলেন, না না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম বলেন, বিষয়টি দেখে দ্রুতই পরিবর্তন করানো হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০