আল আমিন, নাটোর প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

“জুলাই চেতনায় গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নাটোর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন,পুলিশ সুপার শরিফুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের এই দিনটি আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থান আমাদের মনে করিয়ে দেয়—অন্যায়, বৈষম্য ও অধিকার হরণের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ কখনো বৃথা যায় না।এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, সেই জুলাইয়ের শহিদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। তাঁদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও শ্রদ্ধা। একইসঙ্গে যারা সাহস, ত্যাগ ও প্রত্যয়ের সঙ্গে জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছেন, সেই জুলাই যোদ্ধাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান। এর আগে জুলাই সৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০