আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।

​বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় বীরত্ব ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক। যে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল,

সেই চেতনাকে বুকে ধারণ করে আমাদের কাজ করে যেতে হবে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই আন্দোলনের বীর শহীদদের রক্ত ও ত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।

​অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্বজন ও আন্দোলনের বীর যোদ্ধাদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়। বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন।

​সভায় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোঃ খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. তোজাম্মেল হক,

উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০