আমিরুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

স্বামী মাছ ধরতে যেতেই আদমদীঘির রামপুরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক (৩৮) গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার (৫ আগষ্ট) ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদি হয়ে একই গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ানকে (৩২) আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামপুরা গ্রামের হিন্দু সম্প্রদায়ের ওই গৃহবধূর স্বামী একজন অটোভ্যান চালক। প্রতি রাতের মতো মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩ টায় অটোভ্যান নিয়ে মাছ ধরতে যান। এসময় স্বামী-স্ত্রী এক সাথে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত এসে ওই গৃহবধূ বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে ওৎঁ পেতে থাকা মাসুদ দেওয়ান আকষ্মিকভাবে ওই গৃহবধূকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে তার স্বামীসহ প্রতিবেশিরা দৌড়ে এসে মাসুদ দেওয়ানকে ধরে ফেলেন।

এসময় কৌশলে মাসুদ দেওয়ান পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বুধবার সকালে ওই গৃহবধূ নিজেই বাদি হয়ে থানায় মাসুদ দেওয়ানকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আসামীকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০