বাগাতিপাড়া প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নাটোরের বাগাতিপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিশেষ দোয়া ও প্রার্থনা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক।

আলোচনা সভায় বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন, উপজেলা এনসিপি’র আহবায়ক আরিফুল ইসলাম তপু, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও রশিদ চৌধুরী, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, ক্যাব সভাপতি আব্দুল মজিদ, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, সাংবাদিক ফজলুর রহমান, পৌর বিএনপি নেতা জামাল উদ্দিন, যুবদল নেতা আবু রায়হান এবং ছাত্রনেতা প্রান্তসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, আনসার-ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা মতিয়া সুলতানা উর্মি, প্রশিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং দেশকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন দেশ আর কখনো স্বৈরশাসনের পথে না ফিরে যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ এবং শিশুদের জন্য ইউএনও পার্কে বিনা টিকিটে বিনোদনের ব্যবস্থা করা হয়।
সবশেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০