নিজেস্ব প্রতিবেদক
৬ অগাস্ট ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলায় বন্ধু সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজাওয়ানুল হক।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মো. মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সদস্য ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার রশীদ সোনা, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কাজেম উদ্দিন, স্থানীয় নেতা রফিকুল ইসলাম (ঘুঘু), আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংস্থার সভাপতি আব্দুল মজিদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুনুর রশিদ এবং রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোছা. সাইমা ইসলাম সার্বিক সহযোগিতা করেন।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম পল্লব জানান, জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

 

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০