আমিরুল ইসলাম সোহাগ, আদমদিঘী (বগুড়া) প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সান্তাহার ইউনিয়ন যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। বক্তব্যে তিনি ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।’

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা আব্বাস উদ্দিন মধু, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য কামরান আলী মাস্টার, মিলন হোসেন, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মুসলিমা আক্তার, যুবদল নেতা জালাল উদ্দীন, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক রুবেল হোসেন, আবু হিটলার ও মাহফুজা প্রমুখ।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় রোপণ ও পরিচর্যা করব।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০